শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

উদ্বোধনের চার বছরেও চালু হয়নি খানসামার ২০ শয্যার হাসপাতাল, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত স্থানীয়রা

ভুবন সেন, দিনাজপুর / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

দিনাজপুরের খানসামা উপজেলায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার হাসপাতালটি উদ্বোধনের চার বছর পার হলেও এখনও চালু হয়নি। ২০২১ সালের ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও, এখন পর্যন্ত প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালটি। এতে নষ্ট হচ্ছে কোটি টাকায় কেনা চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো।

স্থানীয়রা বলছেন, হাসপাতালটি চালু হলে উপকৃত হতো খানসামার গোবিন্দপুর, টংগুয়া, বেলপুকুর, সহজপুর, হোসেনপুর, জাহাঙ্গীরপুর, তুলশিপুর, বাশুলী, জয়গঞ্জসহ পার্শ্ববর্তী বীরগঞ্জ, দেবীগঞ্জ ও নীলফামারী সদর উপজেলার মানুষ। কিন্তু বছরের পর বছর ধরে হাসপাতালটি চালু না হওয়ায় এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

দুই তলা বিশিষ্ট এই হাসপাতাল ভবনে রয়েছে তিনটি আবাসিক কোয়ার্টার, রান্নাঘর, গ্যারেজসহ অন্যান্য অবকাঠামো। তবে চিকিৎসা কার্যক্রম না থাকায় সেগুলোও ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানি সরবরাহ লাইন নষ্ট হওয়ায় আবাসিক ভবনগুলোও ব্যবহারের অনুপযোগী।এরই মধ্যে হাসপাতালের ভিতরের বিদ্যুৎতের তার ও ভারী সরঞ্জাম চুরি হয়ে গেছে এবং বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে ১২ লক্ষ্য টাকা।

স্থানীয় বাসিন্দা দলিলুর রহমান জানান,প্রায় চার বছর ধরে হাসপাতালে কোনো সেবা মেলে না। কোটি কোটি টাকা খরচ করে এমন একটি হাসপাতাল নির্মাণ করা হলেও এখন তা যেন মরুভূমির মতো শূন্য পড়ে আছে।

জানা যায়, প্রাথমিকভাবে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় অল্প সময়ের জন্য বহির্বিভাগ চালু করা হলেও সেটিও পরে বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মূল্যবান যন্ত্রপাতি।

এ বিষয়ে ডা. শামসুদ্দোহা মুকুল, আবাসিক মেডিকেল অফিসার, খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, “হাসপাতালটির অবকাঠামো ভালো। তবে জনবল নিয়োগ না থাকায় চিকিৎসাসেবা চালু সম্ভব হয়নি। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

স্থানীয়রা বলছেন, দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে থেমে আছে সেবার চাকা। দ্রুত ব্যবস্থা না নিলে হাসপাতালটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ