শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

হিলিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর): / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল এগারোটার দিকে উপজেলার আলিহাট ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী শেখ, সদস্য সচিব সোহেল, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, হাকিমপুর পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান প্রধান রিমন, ছাত্র নেতা রিপন আহমেদ সহ অনেকে।

এছাড়াও প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দিকনির্দেশনা ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম ডাঃ জাহিদ হোসেন এর পরামর্শ মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই মোতাবেক আমাদের দিনাজপুর ৬ আসনের চারটি উপজেলায় ১ লাখ বৃক্ষরোপণের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন। তাঁর এই উদ্যোগ সফল করতে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ