শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন

হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢেকে গেলো পঞ্চগড়

স্থানীয় রিপোর্ট / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

উত্তরের জেলা পঞ্চগড়ে গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের মৌসুমী বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেছে পথঘাট। কমেছে তাপমাত্রা। ঘন কুয়াশার সাথে বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস।

শুক্রবার (১০ই অক্টোবর) সকাল ৬ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বৃহস্পতিবার বিকেল ৩ টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিন এবং রাতের তাপমাত্রা ৮-১০ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।

বৃহস্পতিবার (৯ই অক্টোবর) রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় পথঘাট। রাতভর পড়ে বৃষ্টির মত কুয়াশা। ভোর থেকে ঘন কুয়াশার পরিমাণ বাড়তে দেখা গেছে আরও। ধানের শীষের উপর জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শীত। এদিকে, ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে।

চলতি মাসের শেষের দিকে কুয়াশা ও শীতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ