শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম পঞ্চগড়ের মেধাবী তালেব

পঞ্চগড় প্রতিনিধি / ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের রসায়ন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান আবু তালেব। গ্রামের এক কৃষক পরিবারের সন্তান হয়েও মেধা, অধ্যবসায় ও লক্ষ্যনিষ্ঠ প্রচেষ্টায় তিনি অর্জন করেছেন জাতীয় এই সাফল্য।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে শিক্ষা ক্যাডারের রসায়ন বিভাগে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন দেবীগঞ্জের এই কৃতি সন্তান।

আবু তালেব পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খোচাবাড়ী এলাকার আহমেদনগর গ্রামের কৃষক সরদার আলী ও গৃহিণী রাবেয়া বেগমের সন্তান। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।

তিনি ২০১৪ সালে পামুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৬ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায়ই জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

নিজের অনুভূতি জানিয়ে আবু তালেব বলেন, আলহামদুলিল্লাহ, এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই ফল আমার বাবা-মা, শিক্ষক এবং পরিবারের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম শিক্ষক হবো এবং গ্রামের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবো। সেই সাথে দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

তিনি আরও বলেন, এটা আমার চতুর্থ বিসিএস। এর আগে ৪৬তম বিসিএসে লিখিত দিয়েছিলাম, ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। তাই এবার সফলতা পাওয়া আমার জন্য অনেক আনন্দের।

ছেলের সাফল্যে আবেগাপ্লুত পিতা সরদার আলী বলেন, আমি একজন কৃষক মানুষ। নিম্মবিত্ত পরিবারে নানান প্রতিকূলতার পরও ছেলে-মেয়ের লেখাপড়া চালিয়ে নিয়েছিলাম। আজ ও দেশের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রথম হয়েছে, এটা আমাদের পরিবারের জন্য গর্বের। আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে দেশের জন্য কাজ করবে, এটাই আমার সবচেয়ে বড় প্রার্থনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ