শিরোনাম
পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

বার্তা প্রতিবেদক / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রংপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। এ ঘটনায় পুলিশ বাস চালক আজির উদ্দিন ও হেল্পার শফিককে গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন, তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, কুমিল্লা সেনানিবাস এলাকায় কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন নির্মাণ শ্রমিক মুকুল, শাকিবসহ একই এলাকার ছয় যাত্রী। পথে ভাড়া নিয়ে তাদের সাথে বাস স্টাফদের বাকবিতন্ডা হয়। বাসটি তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে বাস স্টাফরা অন্যদের নামিয়ে দেয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে উঠলে তাদের সঙ্গে বাসের স্টাফদের তর্ক বাঁধে। এরই একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় বাসের স্টাফরা ধাক্কা দিয়ে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। গুরুতর আহত শাকিবকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাসের ভেতরে আটক থাকা আতিক চিৎকার করলে একটি মাইক্রোবাসে থাকা যাত্রীরা চিকলী এলাকায় বাসটিকে আটকিয়ে পুলিশে খবর দেয়। এ সময় বাসের চালক আজির ও হেল্পার শফিকুলকে আটক করে পুলিশ।
ভূক্তভোগী যাত্রী আতিক ইসলাম জানান, আমার কাছে তিন লাখ টাকা ছিল। বাসের হেল্পার আমার গলায় গামছা পেঁচিয়ে ধরেন টাকা নেয়ার জন্য। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাদের ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে আমাকেও ফেলে দেওয়া হতো।
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। পরে মুকুল ও শাকিব তাকে বাঁচাতে গেলে তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মুকুলের বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় দিনাজপুর জেলার বীরগঞ্জের বাসিন্দা বাসের চালক আজির উদ্দিন (৩৫) ও হেল্পার শফিকুল ইসলামকে (২৬) আসামি করে একটি মামলা করেছেন। বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এজাহারে অনেক কিছু বলা হয়েছে, তদন্ত না করে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশকে।
বাস-সিএনজি’র সংঘের্ষ শিক্ষকসহ নিহত-২ : রংপুরে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। রবিবার (১৫ নভেম্বর) ভোর রাতে পাগলাপীর-গঞ্জিপুর সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীবা রানী সরকার (৪০) ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আনসার সদস্য মেহেরুল ইসলাম (৩৫)। এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া থানার এসআই জনক রায়।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনসার সদস্য মেহেরুল মারা যান। পরে গুরুতর আহত অন্যদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক দীবা রানী সরকারও মারা যান।
গঙ্গাচড়া মডেল থানার এসআই জনক রায় বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ