শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার, চারজন আটক

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তারা ট্রাক চালক বলে জানা যায়।

বুধবার (১৯ নভেম্বর) সকালে তাদেরকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পুলিশের কাছে সোপর্দ্য করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, মো.হাসান (১৮), রাজিব (২০), হানিফ (২০) ও সোহেল। এদের মধ্যে হাসান বগুড়ার সদরের মানিকচরের মিন্টু মিয়ার ছেলে, রাজিবন একই উপজেলার নামুজা গ্রামের পলাশের ছেলে, হানিফ একই জেলার শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিকের ছেলে ও সোহেল একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে।

জানা যায়, রাত রাত ১২টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রথম গেইটে ওই নারীকে ধরে নিয়ে আসেন তারা। পরে তারা জোরপূর্বক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করতে থাকলে বন্দরের নিরাপত্তা প্রহরী তাদেরকে রাত ৩টার দিকে তাদের আটক করে। পরে তাদেরকে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ্য করে। এ ঘটনায় থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ