শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

বার্তা প্রতিবেদন / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ কমিশনার কনফারেন্স রুমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর করেন পুলিশ কমিশনার মাহাবুবুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীসহ পুলিশ কর্মকর্তারা।
পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ বলেন, একটি মোবাইল ফোন শুধু কথা বলার মাধ্যম নয়; এর মধ্যে মানুষের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক তথ্য, প্রয়োজনীয় যোগাযোগ নম্বর, ছবি এবং বিভিন্ন মূল্যবান নথিপত্র সংরক্ষিত থাকে। অনেক সময় হারানো মোবাইল ফোনের এসব তথ্যের অপব্যবহার করে প্রতারণা, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং ব্যক্তির সম্মানহানির মতো অপরাধ সংঘটিত হতে পারে। তাই হারানো মোবাইল ফোন উদ্ধারের বিষয়টিকে আমরা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
তিনি বলেন, মহানগরীর বিভিন্ন থানায় হারানো মোবাইল ফোন সংক্রান্ত যেসব সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে, সেগুলো সংগ্রহ ও পর্যালোচনা করে পুলিশের একটি বিশেষ টিমের মাধ্যমে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে হারানো বা চুরি হওয়া অনেক মোবাইল ফোনের ঘটনা পুলিশকে অবহিত করা হয় না। এ ক্ষেত্রে তিনি নাগরিকদের প্রত্যেকটি হারানো বা চুরির ঘটনা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে পুলিশকে অবহিত করার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ