শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে কুলিক নদী থেকে মহিলার মরদেহ উদ্ধার 

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদী থেকে জরিনা (বুকপাগলী)(৫৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) পৌরশহরের জয়কালি বাজার সংলগ্ন কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জরিনা পার্শ্ববর্তী হরিপুর উপজেলার আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জু এবং ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রশিদ জানায়, জরনিা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ভাবে ঘোরাফেরা করতো এবং সে প্রায় সময় বাড়িতে থাকতো না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জেলেরা কুলিক নদীতে মাছ ধরছিল। এসময় নদীতে ভাসমান এক নারীকে নদীর ধারে ঝোপের সাথে লেগে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মহিলার মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার  সত্যতা নিশ্চিত করে বলেন, জরনিা মানসকি ভারসাম্যহীন ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েই তার মৃত্যু হতে পারে। এরপরেও লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ