শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম -এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ 

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে দুই মাথার এক গরু বাছুরের জন্ম নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কৃষক জালাল উদ্দীনের গাভীটি এই বিরল আকৃতির বাছুরের জন্ম দিয়েছে।

দুই মাথাওয়ালা বাছুর জন্মের খবরটি, এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটি একনজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা।

এসময় জালালের স্ত্রী রুপা বেগম বলেন, গরুটি গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। আজ সন্ধ্যায় গরুটি দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। এমন বাছুর জীবনে দেখিনি এজন্য ভয়ও লাগছে। তিনি আরও বলেন, “গাভীটি এখন ভালো আছে। আমি ওকে ফিটার দিয়ে দুধ খাওয়াচ্ছি, নিজে এখনো দুধ খাচ্ছেনা। এমন বাছুর জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির পাশাপাশি বড় ডাক্টার ও আমাদের বাড়িতে এসেছিল। বাছুরটি দেখে অনেকেই মোবাইলে ছবি তুলছে আবার কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট দিচ্ছেন।

এব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্ত বলেন, এটা জন্মগত সমস্যা এমন ঘটনা বিরল। সাধারণত ভ্রূণ বিভাজনের সময় জেনেটিক ত্রুটির কারণে এমন দুই মাথাওয়ালা বাছুর জন্ম নিতে পারে। ঘটনাস্থলে গিয়ে গাভী ও বাছুরটি দেখে এসেছি ২টিই সুস্থ আছে।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ