শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী

স্থানীয় রিপোর্ট / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে তারা দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে বিএনপিতে নিজেদের অন্তর্ভুক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম।

রাহাত আরা বেগম তার বক্তব্যে বলেন, “আমি ভেবেছিলাম এটি একটি উঠান বৈঠক হবে, কিন্তু আপনারা এটিকে নারী সমাবেশে পরিণত করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই জেলায় আপনারা এমন একজন মানুষকে পেয়েছেন যিনি আপনাদের কোনো দিন ছেড়ে যাননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ পরিবারের মতো আপনাদের পাশে থেকেছেন, আপনাদের সময় দিয়েছেন। এখন তার বয়স হয়েছে। তাই, এবার আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনারা হতাশ হবেন না।”

সভায় যোগ দেওয়া প্রতিমা রানী নামে এক নারী বলেন, “আমাদের অঞ্চলের নারীদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রাহাত আরা বেগম ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছি এবং আশা করি তারা আমাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ