শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

মেয়ের বিয়ের আগে বাবা বিস্ফোরণ মামলায় আটক

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিয়ের দিন তারিখ ঠিক। বাজার সদায়ের প্রস্তুতি ডেকোরেশনসহ যাবতীয় কাযর্ক্রম সম্পূর্ণ। বিয়ের সানাই বেজে উঠার ঠিক আগ মূহুর্তে বেজে উঠলো বিরহের সানাই। সমস্ত বিয়ের আয়োজন যেন মুখ থুবড়ে পড়লো। দিশেহারা হয়ে পড়লো পরিবারের সকল সদস্য।

হঠাৎ করেই মধ্যে রাতে পুলিশ এসে মেয়ের বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ায় সব আয়োজনে যেন ভাটা পড়লো। এলাকাবাসীর দাবি কোন ধরনের মামলা মোকদ্দমা না থাকলেও সম্পূর্ণ অন্যায়ভাবে কৃষক খলিলকে গ্রেপ্তার করা হয়। এমন বেদনাময় ঘটনাটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে ঘটেছে।

জানা গেছে. গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনাকারী হিসাবে চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। পুলিশের দাবি আটকৃতরা আ.লীগের রাজনীতির সাথে জড়িত এবং ১৩ নভেম্বর নাশকতার পরিকল্পনাকারী। আটকৃতদের মধ্যে খলিলুর রহমান নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে (১৪ নভেম্বর) শুক্রবার।

স্থানীয়রা জানান, এক ছেলে দুই মেয়ের জনক খলিল। ছেলে বিদেশে থাকে আর বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ের বিয়ের জন্য ব্যাপক আয়োজন করেছেন তিনি। প্রায় তিনশতাধিক দাওয়াতি লোকের খাওয়ার আয়োজন ও মেয়ে বিদায়ের টেনশনে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তাকে মঙ্গলবার রাতে অজ্ঞাত কারণে পুলিশ আটক করে। পরে পুলিশ জানায় খলিল বিস্ফোরণ আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে বিয়ের আয়োজনে যেন শোকের ছায়া পড়ে যায়।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ভরনিয়া এলাকায় খলিলের বাড়িতে গেলে দেখা যায় স্থানীয় ও আত্মীয় স্বজনদের সহায়তায় ডেকোরেটর সাজানোর কাজ চলছে। তবে বিয়ের আয়োজনের কাযর্ক্রম চললেও সবার মন যেন হতাশায় ভুগছে। অভিভাবকহীন বিয়ের আয়োজনে যেন কনেরও ব্যাপক মন খারাপ।

সেখানে কথা হয় খলিলের স্ত্রী নাজমার সাথে। তিনি বলেন, তার স্বামী কোন ধরনের রাজনীতি করতেন না। তিনি কৃষক শ্রেণীর মানুষ। জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে সব জেনেও স্থানীয় কয়েকজন বদমাইস লোক তার স্বামীকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। মেয়ের বিয়ের আয়োজন পন্ড করতেই এমন কাজ করেছে। তিনি বলেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ তাকে দ্রুত জামিন দেওয়া হোক।

প্রতিবেশী বেলাল বলেন, খলিল কোন রাজনীতিতে সেভাবে জড়িত ছিলেন না। তাকে সম্পূর্ণ উদ্যোশপ্রোণিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ের বিয়ের আগে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে পুলিশ ব্যাপক অমানিবক আচরণ করেছেন বলে তিনি দাবি করেন।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই খলিলকে গ্রেপ্তার করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ