শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বানিয়া পাড়ায় এ সংস্কার কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এলাকাবাসী জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাস্তাটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রায় তিন শতাধিক মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। অবশেষে শ্রমিক কল্যাণ ফেডারেশন এগিয়ে এসে সড়কটি সংস্কার করায় তারা স্বস্তি পেয়েছেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রাসেল আহম্মেদ বলেন, ফজরের নামাজের পর থেকেই আমাদের কয়েকজন কর্মীকে নিয়ে সড়ক সংস্কারের কাজ শুরু করি। এতে প্রায় পাঁচ মহেন্দ্র মাটি লেগেছে, আরও কিছু মাটি লাগতে পারে। এলাকার মানুষ স্বস্তি পেয়েছেন, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের বড় প্রাপ্তি। শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক দায়িত্ব পালন করাও আমাদের কর্তব্য- এই বিশ্বাস থেকেই আমরা এ কাজ করেছি।

এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মোরছালিন ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ