শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

দেবীগঞ্জে উপজেলা নির্বাচনের প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী

পঞ্চগড় প্রতিনিধি / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আবুল বাশার বসুনিয়া এবং ভাইস চেয়ারম্যান পদে মো. বেলাল হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত শুরা বৈঠকে জেলা আমির সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।

এর আগে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর রোকন ও কর্মীরা সরাসরি ভোট দিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচন করেন। জনশক্তিদের ভোটের ভিত্তিতে তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবুল বাশার বসুনিয়া বর্তমানে পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ছিলেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. বেলাল হোসেন বর্তমানে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন।

শুরা বৈঠকে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ