শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দিনাজপুরে দুদকের গণশুনানি: ১২৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, প্রশংসিত পুলিশ বিভাগ

ভুবন সেন, দিনাজপুর / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে সরকারি ও বেসরকারি ১২৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো শুধু পুলিশ বিভাগের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েনি। এতে স্থানীয় জনগণের পাশাপাশি দুদক কর্মকর্তারাও প্রশংসা করেন পুলিশ বিভাগের কর্মকাণ্ডের।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই গণশুনানি। দুদক জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী। তিনি বলেন, “সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাঁদের প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি বা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি মুক্ত সমাজ গঠনে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে এবং তা শুরু করতে হবে নিজ নিজ ঘর থেকে।”

এ সময় তিনি পুলিশ বিভাগের প্রশংসা করে বলেন, “আজকের গণশুনানিতে পুলিশ বিভাগের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসা সত্যিই প্রশংসনীয়। এটি জনগণের আস্থার প্রতিফলন এবং পুলিশের সেবা মানের উন্নতির পরিচায়ক।”

মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সমাজকেও আহ্বান জানান প্রতি সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শুদ্ধাচার ও ভালো-মন্দের পার্থক্য শেখাতে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা গড়ে ওঠে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহা. নুরুল হুদা এবং জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। গণশুনানিতে জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক মো. আতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদক কর্মকর্তারা জানান, গণশুনানিতে প্রাপ্ত ১২৭টি অভিযোগ যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ