শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ

মোঃ রাকিবুল হাসান পরাগ স্টাফ রিপোর্টার / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬


রংপুরের মিঠাপুকুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ আঃ রাজ্জাক (৫৪) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে একই এলাকার আবুল মিয়ার ছেলে বাপ্পি, রোস্তম মিয়ার ছেলে হাবিবুর, সাহেব আলীর ছেলে তুহিন এবং মৃত আকবর আলীর ছেলে সবুজ ও হালিমসহ আরও অজ্ঞাতনামা কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে তার বাড়ির পূর্ব পাশের টিনের বেড়া ভাঙচুর করে। এ সময় তারা ৪টি কাঁঠাল গাছ, ২টি আমগাছ ও ৩টি সজনার গাছ কেটে ফেলে, যাতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

রাজ্জাক জানান, গাছ কাটায় বাধা দিতে গেলে হামলাকারীরা লাঠিসোটা নিয়ে তাকে মারধরের চেষ্টা করে। প্রাণভয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে ফাঁসানোসহ মারধর ও উচ্ছেদের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার সময় আশপাশের কয়েকজন, যার মধ্যে মোঃ ওয়াদুদ মিয়া (২৪) ও মোঃ আবু বক্কর (৩২) রয়েছেন, ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রভাবশালীদের প্রশ্রয়ে এ ধরনের দুঃসাহসিক ঘটনা ঘটছে। তবে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ