শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু

ক্রীড়া প্রতিবেদক / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬


রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু হয়েছে। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের আয়োজনে মঙ্গলবার (৫ মে) সকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে এর উদ্বোধন করেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়। উপস্থিত ছিলেন, রংপুর জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সিনিয়র সাংবাদিক সিদ্দিকুর রহমান, টিসিএ’র আজীবন সদস্য তানভীর আহমেদ তুষার ও অন্তর রহমান। এরপর উদ্বোধনী টুর্নামেন্টে ঘাঘট ইলাভেনের মুখোমুখি হয় যমুনেশ^রী ওয়ারিওর্স। প্রথমে ব্যাট করতে নেমে যমুনেশ^রী ওয়ারিওর্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। এর জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান করে পরাজিত হয় ঘাঘট ইলাভেন। অপরদিকে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বিকেলে মুখোমুখি হয় তিস্তা সুপার কিংস ও মানাষ টাইটান্স। প্রথম ব্যাট করতে নেমে তিস্তা সুপার কিংস ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। এর জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে দশম ওভারে মানাষ টাইটান্স ৮২ রান করে বিজয়ী হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় আখিরা ওয়ারিওর্সের মুখোমুখি হবে বুড়াইল একাদশ। বিকেলে দ্বিতীয় খেলায় ধুম ফাইটার্সের সাথে মুখোমুখি হবে শ্যামাসুন্দরী রাইডার্স। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রতি বছরই এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যহত রাখার কথা জানিয়েছে টিসিএ রংপুরের সংগঠকরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ