শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত

বার্তা প্রতিবেদক / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নকলমুক্ত পরিবেশে রংপুরে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ৮৪টি কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে প্রথম দিনে ৫৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলীসহ প্রশাসনের কর্মকর্তারা সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনসহ সিসিটিভির মাধ্যমে পরীক্ষার পরিবেশ মনিটরিং করেন। পরীক্ষার প্রথম দিনে কোন কেন্দ্রে অসাদুপায় অবলম্বন কিংবা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার প্রথম দিনে এসএসসি’র ২২১ জন, দাখিলের ২৮৯ জন, এসএসসি ভোকেশনালের ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। চলতি বছর রংপুর জেলায় ৩২ হাজার ৪৮ জন এসএসসি, ৪ হাজার ৩৯৫ জন দাখিল ও ৩ হাজার ৫৭৬ জন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা পর্যায়ে ৫টি ভিজিলেন্স টিম ও মহানগরে ২০ জন ট্যাগ অফিসার পরীক্ষার সার্বক্ষনিক তদারকি করেছেন। এছাড়া পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসএসসি পরীক্ষা একটি দীর্ঘ মেয়াদী পরীক্ষা। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, আইন শৃঙ্খলাবাহিনী যৌথভাবে কাজ করছে। আজ সুষ্ঠুভাবে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর কেন্দ্রে ট্যাগ অফিসার নিয়োগ, সিসিটিভির মাধ্যমে পরীক্ষা কেন্দ্র মনিটরিংসহ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ