শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

গাইবান্ধার সাবেক এমপি মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব: জেল কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর গুজব ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ অক্টোবর) ‘গাইবান্ধা জেলা’ নামক একটি ফেসবুক পেজে প্রচার করা হয়, গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। এ খবরে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

তবে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে জানায়, মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ রয়েছেন। তিনি নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে তিনটি ফৌজদারি মামলায় হাজিরা দিয়ে আসছেন।

কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সংবাদ কোনভাবেই সত্য নয়। দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’

প্রসঙ্গত, কারাগারের যেকোনো তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ