শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

গাইবান্ধায় একই দিনে মা ও ছেলের মৃত্যু; এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া

গাইবান্ধা প্রতিনিধিঃ / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

গাইবান্ধার সাঘাটায় আশরাফুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যুর খবর শুনে তার মা আছিয়া বেগম (৪৮) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার নীলকুঠি গ্রামের রহিম উদ্দিনের ছেলে ছেলের আশরাফুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। 

এরপর দুপুর ১২টার দিকে আশরাফুল ইসলামের মৃত্যুর সংবাদ গ্রামে বাড়িতে পৌঁছায়। ছেলের মৃত্যুর খবর শোনামাত্রই তার মা আছিয়া বেগম চিৎকার দিয়ে ওঠেন, সেই শোক সইতে না পেরে মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। 

অন্যদিকে, স্ত্রীর মৃত্যু ও ছেলের মৃত্যুসংবাদে আশরাফুলের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ