শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাবিল হোসেন মন্ডল (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই হাতেম আলী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌর এলাকার গাজিরকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাবিল হোসেন মন্ডল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে আত্মীয়-স্বজনদের বাড়ির উদ্দেশ্যে হাতেম আলীসহ মোটরসাইকেলে বের হন। গাজিরকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাবিল হোসেন মন্ডল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হাতেম আলীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ