শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা গাইবান্ধায় ডিভাইসসহ ৫১ পরীক্ষার্থী আটক

গাইবান্ধা প্রতিনিধিঃ / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধায় ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১৭ জন নারী পরীক্ষার্থী।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ৩ তিনটা থেকে বিকেল ৪ টা ৩০ মিনিটের দেড় ঘণ্টার পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পরীক্ষা সংশ্লিষ্টরা। এসময় আটক পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইসসহ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটককৃতদের রাতে গাইবান্ধা সদর থানায় নেয়া হয়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের ৬১ জেলার সাথে গাইবান্ধা জেলাতেও ৪৩ টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ৩ টায় শুরু হওয়া পরীক্ষা চলে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। এসময় ৪৩ টি কেন্দ্রের মধ্যে ২৪ টি পরীক্ষা কেন্দ্র থেকে ৪৮ জন এবং কেন্দ্রে প্রবেশের সময় ৩ পরীক্ষার্থীসহ মোট ৫১ পরীক্ষার্থীকে আটক করা হয়।

২৪ টি কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি সংখ্যাক ১১ জন পরীক্ষার্থীকে আটক হয় গাইবান্ধা সদর উপজেলার ‘কুপতলা আব্দুল কাইয়ূম হাইস্কুল’ কেন্দ্র থেকে।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘আটক পরীক্ষাথীরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিলেন। কেন্দ্রের দায়িক্তরতদের সহায়তায় তাদের আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। সেই সাথে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের রিমান্ড চাওয়া হবে। পাশাপাশি ডিজিটাল ডিভাইস চক্রের মূল হোতাদের ধরতে কাজ করছে পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ