শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় স্ত্রীকে তালাকের পর ১ মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

স্থানীয় রিপোর্ট / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার লিটন ফারাজি (৪৫) নামের এক ব্যক্তি ২৫ বছর পূর্বে বিয়ে করেন লাভলী বেগমকে। সেই থেকে স্ত্রীর অশোভনী আচরণের অতিষ্ঠ। একপর্যায়ে তাকে তালাক দিয়ে একমণ দুধ দিয়ে গোসল করে মনে স্বস্তি নিয়েছে লিটন ফারাজি ও তার পরিবারের লোকজন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর (ফারাজিপাড়া) গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি।

স্থানীয়রা জানান, গত প্রায় ২৫ বছর আগে লিটন ফারাজির সঙ্গে গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের বিয়ে হয়। তাদের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে। দাম্পত্য জীবনে প্রায়ই দ্বন্দ্ব লেগে যায়। সেই দ্বন্দ্ব থেকেই বিবাহ বিচ্ছেদের মত ঘটনা ঘটে। বিবাহ বিচ্ছেদের পর লিটন ফারাজিকে দুধ দিয়ে গোসল করে দেয় তার পরিবারের লোকজন।

এদিকে দুধ দিয়ে গোসল ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ঢল নামে। এসব জনতাকে খাওয়ানো হয় মিষ্টি। এরপর থেকে এলাকায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ বলছে এটি কুসংস্কারের বহিঃপ্রকাশ। আবার অনেকে বলছে নীরব প্রতিবাদ।

এ বিষয়ে লিটন ফারাজি বলেন, আমার বিশ্বাস দুধ দিয়ে গোসলের মাধ্যমে আমি অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। লাভলী বেগমকে তালাক দিতে পেরে অনেকটা স্বস্তি ফিরেছে মনে।

এ ব্যাপারে পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ