শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

গাইবান্ধায় চলন্ত ট্রেনের হুকে আটকে ছিলেন নারী, চালকের দক্ষতায় বেঁচেছে প্রাণ

স্থানীয় রিপোর্ট / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধায় চলন্ত ট্রেনের হুকের সাথে আটকে প্রায় ৫ মিনিট যাওয়ার পর ট্রেনের চালকের দক্ষতায় এক নারীকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উক্ত ঘটনাটি বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস গাইবান্ধা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকেলের পর ওই নারীর ট্রেনে ঝুলে যাওয়ার ১৫ সেকেন্ডের ঝুলে যাওয়া ও উদ্ধারের ভিডিও ভাইরাল হয়।

এ বিষয়ে লালমনি এক্সপ্রেস ট্রেনটির সহকারী চালক শরিফুল ইসলাম জানান, ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা স্টেশন ছাড়ার পর ওই নারী ট্রেনের সামনে লাফিয়ে পড়েন এবং সজোরে তিনি (চালক) ধাক্কার শব্দ শুনতে পান। এভাবে প্রায় দুই থেকে তিন মিনিট চলার পরও তিনি সামনে তাকিয়ে দেখেন ইঞ্জিনের হুকের সাথে ওই নারী আটকে আছেন।

তাৎক্ষণিক ট্রেন চালক লিটন মিয়া ও সহকারী চালক শরিফুল ইসলাম ট্রেনটি থামানোর সিদ্ধান্ত নেন এবং ফাঁকা জায়গায় ট্রেনটি থামিয়ে ওই নারীকে স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে নিরাপদে ট্রেনটি ছাড়েন।

শরিফুল ইসলাম জানান, সাধারণত ট্রেনে কেউ কাটা পড়লে ট্রেন হালকা ঝাঁকুনি দেয় এবং শব্দসহ অন্য রকম গন্ধ পাওয়া যায়। মেয়েটি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ার পর কোনোটিই না হওয়ায় তাদের সন্দেহ হলে তিনি সামনে তাকিয়ে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তখন কোনো কিছু চিন্তা না করে দুজন সিদ্ধান্ত নিয়ে ট্রেনটি থামিয়ে দেন এবং মেয়েটিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে পরিবার ওই নারীকে বাসায় নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ