শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ফ্রি ওয়াইফাই উদ্বোধন করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

শিক্ষার্থী ও তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের জন্য আধুনিক শিক্ষা ও তথ্যপ্রযুক্তির সুযোগ বৃদ্ধি করতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করেছেন বাংলাদেশ

জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্রী ওয়াইফাই সেবার উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে । এ সময় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, জেলা যুবদলের আহ্বায়ক মো. মুক্তা, সদস্য সচিব মো. জাহিদ, সদস্য পারভেজ ও রনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, সাংগাঠনিক সম্পাদক সুমন , সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক-আসিফ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক বাবু উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তরুণ প্রজন্মের পাশাপাশি সকল শ্রেণির মানুষের জ্ঞান, গবেষণা ও যোগাযোগের সুযোগ বৃদ্ধিতে ডিজিটাল সুবিধা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন,

তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। তাদের জন্য আধুনিক প্রযুক্তি-নির্ভর শিক্ষা পরিবেশ তৈরি করা এবং জনগণের কাছে তথ্যপ্রযুক্তি পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এই ফ্রি ওয়াইফাই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা পড়াশোনা ও অনলাইন কার্যক্রমে আরও উৎসাহী হবে এবং সমাজে ডিজিটাল সংযোগ আরও বিস্তৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ