শিক্ষার্থী ও তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের জন্য আধুনিক শিক্ষা ও তথ্যপ্রযুক্তির সুযোগ বৃদ্ধি করতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করেছেন বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্রী ওয়াইফাই সেবার উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে । এ সময় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, জেলা যুবদলের আহ্বায়ক মো. মুক্তা, সদস্য সচিব মো. জাহিদ, সদস্য পারভেজ ও রনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, সাংগাঠনিক সম্পাদক সুমন , সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক-আসিফ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক বাবু উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তরুণ প্রজন্মের পাশাপাশি সকল শ্রেণির মানুষের জ্ঞান, গবেষণা ও যোগাযোগের সুযোগ বৃদ্ধিতে ডিজিটাল সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন,
তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। তাদের জন্য আধুনিক প্রযুক্তি-নির্ভর শিক্ষা পরিবেশ তৈরি করা এবং জনগণের কাছে তথ্যপ্রযুক্তি পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এই ফ্রি ওয়াইফাই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা পড়াশোনা ও অনলাইন কার্যক্রমে আরও উৎসাহী হবে এবং সমাজে ডিজিটাল সংযোগ আরও বিস্তৃত হবে।