শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

এক প্রেমিকাকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ জন

স্থানীয় রিপোর্ট / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকা নিয়ে দুই ছাত্রদল কর্মীর দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এসময় এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

রোববার (১২ অক্টোবর) দিনগত গভীর রাত পর্যন্ত পৌরশহরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কলেজছাত্রীকে নিয়ে পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ ও কর্মী শ্রাবণ–শুভ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে ভ্যানচালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রমজান আলী নামে আহত একজনকে আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, এখনও বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। খোঁজখবর নেওয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই আব্দুল হালিম বলেন, এক কলেজছাত্রীকে দুইজন ভালোবাসতো, সেই বিষয়কে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। পুণরায় যেন কোনো অঘটন না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ