শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

এক প্রেমিকাকে ঘিরে ছাত্রদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ জন

স্থানীয় রিপোর্ট / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকা নিয়ে দুই ছাত্রদল কর্মীর দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এসময় এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

রোববার (১২ অক্টোবর) দিনগত গভীর রাত পর্যন্ত পৌরশহরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কলেজছাত্রীকে নিয়ে পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ ও কর্মী শ্রাবণ–শুভ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে ভ্যানচালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রমজান আলী নামে আহত একজনকে আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, এখনও বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। খোঁজখবর নেওয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই আব্দুল হালিম বলেন, এক কলেজছাত্রীকে দুইজন ভালোবাসতো, সেই বিষয়কে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। পুণরায় যেন কোনো অঘটন না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ