শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা

স্থানীয় রিপোর্ট / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দুটি বগি। সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয় যাত্রীদের মধ্যে। তবে ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এমনই ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলস্টেশনে।

স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতির পর ছাড়ার মুহূর্তে ‘ক-খ’ ও ‘ট-ঠ’ বগির সংযোগ হুক বিকট শব্দে ছিঁড়ে যায়। এতে ট্রেনটি হঠাৎ থেমে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

উক্ত ঘটনার পর অন্তত তিন ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। অন্য লাইনে চলাচল স্বাভাবিক থাকায় তেমন ভোগান্তি হয়নি। পরে লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেসের মাধ্যমে নতুন হুক এনে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করা হয়। এরপর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, ‘ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। দ্রুত বগি সংযোগ মেরামত করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ