শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

র‍্যাবের যৌথ পঞ্চগড়ের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার।

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম ও ধৃত আসামি পরস্পরের প্রতিবেশি হওয়ার সুবাদে পূর্বপরিচিত ছিলো। গত ০৭/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ধৃত আসামি সুকৌশলে ভিকটিমকে ডেকে নিয়ে পঞ্চগড় জেলার সদর থানাধীন চাওয়াই নদীর আমতলা বড় ব্রীজের পার্শ্বে জনৈক মোঃ হালিম এর চা বাগানে ভিকটিমকে জোরপূর্বক ধৃত আসামি এবং তার সহযোগীরা মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৪ তারিখ-১৮/০৮/২০২৫ ইং ধারা- ৩৪৪ ধারা, পেনাল কোড তৎসহ ৭/৯(৩)/৩০ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।

উক্ত ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর এবং র‌্যাব- র‌্যাব-৪, সিপিসি-২, সাভার, ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ইং ০৯/০৯/২০২৫ তারিখ ০৬.০০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গৌরিপুর রোড (তিন রাস্তার মোড়) হতে আসামী মোঃ মামুন (৫০), পিতা-তবিবর রহমান, সাং-কাজীপাড়া, থানা-পঞ্চগড় সদর জেলা-পঞ্চগড়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ