র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম ও ধৃত আসামি পরস্পরের প্রতিবেশি হওয়ার সুবাদে পূর্বপরিচিত ছিলো। গত ০৭/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ধৃত আসামি সুকৌশলে ভিকটিমকে ডেকে নিয়ে পঞ্চগড় জেলার সদর থানাধীন চাওয়াই নদীর আমতলা বড় ব্রীজের পার্শ্বে জনৈক মোঃ হালিম এর চা বাগানে ভিকটিমকে জোরপূর্বক ধৃত আসামি এবং তার সহযোগীরা মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৪ তারিখ-১৮/০৮/২০২৫ ইং ধারা- ৩৪৪ ধারা, পেনাল কোড তৎসহ ৭/৯(৩)/৩০ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।
উক্ত ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর এবং র্যাব- র্যাব-৪, সিপিসি-২, সাভার, ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ইং ০৯/০৯/২০২৫ তারিখ ০৬.০০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গৌরিপুর রোড (তিন রাস্তার মোড়) হতে আসামী মোঃ মামুন (৫০), পিতা-তবিবর রহমান, সাং-কাজীপাড়া, থানা-পঞ্চগড় সদর জেলা-পঞ্চগড়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।