শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় উল্টে গেল ভ্যান, স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট / ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

পাবনার সদরে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় একটি অটোভ্যান উল্টে ২ স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তাদের দুইজন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, সকালে পাবনার দিকে যাচ্ছিল অটোভ্যানটি। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুইজন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ