শিরোনাম
রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারী নিহত রংপুরে জমি দখলে ইলিয়াসের একাধিক মামলায় নিঃস্ব চাচাতো ভাইয়েরা, বিষপানে একজনের আত্মহত্যা কারমাইকেল কলেজের উন্নয়ন দৃশ্যমান না হলে ২৮ জুলাই থেকে কঠোর কর্মসূচীর হুশিয়ারী রংপুরে চোরাই মোটরসাইকেলসহ অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে নেসকো প্রধান প্রকৌশলীসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা রংপুরে তিস্তা নদীর পানির তোড়ে বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে, ভাঙ্গনে সর্বশান্ত মানুষ রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারী নিহত

বার্তা প্রতিবেদক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬


রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) ও দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৭৮) জলঢাকা থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি রথবাড়ি এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসার মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে রাধা রানী সরকার ও অঞ্জনা রানী সরকার নিহত হন। স্থানীয় আহত অজিত চন্দ্রকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দূর্ঘটনার পরপরই ট্রাক চালক ও হেল্পার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারসহ দূর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ