শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান

বার্তা প্রতিবেদক / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬


রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১০ জুলাই) নগরীর চিকলী ওয়াটারপার্কে এতে রংপুর বিভাগের ৮ জেলাসহ সারাদেশ থেকে আসা তিন শতাধিক এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুরা অংশ নেন। সংগঠনের রংপুর বিভাগের সভাপতি সাদেকুল ইসলাম সাজু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য জীবা আমিন খান, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, এসএসসি ১৯৮৬ ব্যাচের কেন্দ্রীয় নেতা ফসিহ উদ্দিন মাহতাব, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদ এলাহী বিপ্লবসহ অন্যরা। পুনর্মিলনীতে দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে স্মৃতিচারণ, আড্ডা, সাংষ্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন সময় কাটান বন্ধুরা। অনেকে বিদ্যালয় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন, মেতে উঠেন সাংস্কৃতিক পরিবেশনায়। হাসি-আনন্দে, স্মৃতিময় মুহুর্তে মুখর হয়ে উঠে পুরো অয়োজন। অংশগ্রহণকারীরা বলছেন, এ ধরনের আয়োজন সম্পর্ককেই সতেজ করছেন না, ভবিষ্যতেও একে অপরের পাশে থাকার অনুপ্রেরণা যোগাবে। অপরদিকে আয়োজকরা জানান, পুরোনো বন্ধুত্বকে আর সুদৃঢ় করা, পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি ও সুখ-দুঃখ ভাগাভাগির বন্ধনকে অটুট রাখার উদ্দেশ্যে এমন আয়োজন অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ