শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার

বার্তা প্রতিবেদক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬


রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির অদূরে পাটক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সানজিদা তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কেরানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সানজিদাকে শুক্রবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে। সানজিদাকে ফিরে পেতে রাতে মাইকিংও করা হয়। শনিবার সকাল ১১টার দিকে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয়রা বাড়ির পাশের্^ ডালিয়া সেচ ক্যানেলের ধারে পাট ক্ষেতে ওই শিশুর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। সানজিদার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর-দুরান্ত থেকে লোকজন ঘটনাস্থল ও সানজিদার বাড়িতে ভিড় করছে।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, সানজিদার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তার চোখ দুটি দাবানো ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ