শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বগুড়ায় হাতকড়াকাণ্ডে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মামুন প্রত্যাহার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে।

বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত এক আদেশে তাকে শিবগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি সোমবার (৬ অক্টোবর) নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

তিনি বলেন, “ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এসআই মামুনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, গত ৪ অক্টোবর শিবগঞ্জ থানার মামলায় আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়া পরিয়ে গ্রেফতারের সময় তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিবগঞ্জ থানার ২২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ ওই ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে।

ঘটনার পর থেকেই দায়িত্বে অবহেলা ও ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তে জেলা পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ