শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ইচ্ছার বিরুদ্ধে পদ, সেই নেত্রী করলেন পদত্যাগ: বগুড়ায় ছাত্রশক্তিতে ভূমিকম্প

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির রাজনীতিতে হঠাৎ একটি বড় ঝড় বয়ে গেল। সংগঠনের জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ঐশী জামান মুমু আকস্মিকভাবে পদত্যাগ করায় তোলপাড় শুরু হয়েছে ছাত্রশক্তির অভ্যন্তরে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন।

তবে সংগঠনের আহবায়ক বরাবর কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র দাখিল করেননি বলে জানা গেছে। ফেসবুক পোস্টে দেওয়া পদত্যাগপত্রে মুমু লিখেছেন—”ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।”

কিন্তু এর সঙ্গে ভেতরে জমে থাকা ক্ষোভও তুলে ধরেছেন তিনি। তার অভিযোগ—“কমিটি গঠনের সময় আমাকে না জানিয়ে এবং আমার মতামত ছাড়াই আমাকে মুখপাত্র করা হয়। তারপরও দায়িত্ব পালন করেছি। কিন্তু এখন আর পারছি না।”

এদিকে তার পদত্যাগে জেলা শাখায় সৃষ্টি হয়েছে শূন্যতা। কারণ মুখপাত্র পদটি শুধু প্রচার বা বিবৃতির দায়িত্ব নয় — এটি সংগঠনের মুখ, অবস্থান ও দিকনির্দেশনার প্রতীক।

এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির আহবায়ক এ এম জেড শাহরিয়ার জুইন বলেন—

“তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র এখনো পাইনি।”

সংগঠনের ভেতরের সূত্র বলছে—এই পদত্যাগ শুধু ব্যক্তিগত কারণ নয়, বরং কমিটি নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবং অভ্যন্তরীণ অস্থিরতারই প্রতিফলন।

এখন প্রশ্ন—মুমুর পদত্যাগ কি ছাত্রশক্তির ভেতরের বিভাজনকে উন্মুক্ত করে দিল? আর নতুন মুখপাত্র নিয়োগে কতটা সময় লাগবে?

সব মিলিয়ে বগুড়ার ছাত্ররাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু —“মুমুর হঠাৎ সরে দাঁড়ানো—দরজার পেছনে কী ইঙ্গিত?”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ