শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বগুড়ায় নিয়োগে ঘুষ কেলেঙ্কারি: ডিসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বগুড়ায় নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও ঘুষ না দেওয়ায় চাকরি না পাওয়ার অভিযোগে জেলা প্রশাসক (ডিসি)সহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিবাদীদের কৈফিয়ত তলব করেও জবাব না পাওয়ায় নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন আদালত।

মাটিডালী এলাকার শাহাদত হোসাইন নামুজা এসএসআই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ল্যাবসহকারী পদে আবেদন করেন। ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় তিনি ৩৪.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। পরে নিয়োগ কমিটির স্বাক্ষরিত ফলাফলও হাতে পান।

অভিযোগ অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর মাদ্রাসার অধ্যক্ষ রুস্তম আলী শাহাদতকে ডেকে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। তিনি অস্বীকৃতি জানালে ৬ অক্টোবর স্থানীয় পত্রিকায় একই পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বিষয়টি জেলা প্রশাসক হোসনা আফরোজাকে জানালে কথিতভাবে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে লিখিত অভিযোগও জমা দেন।

কোনো কার্যকর পদক্ষেপ না দেখে শাহাদত ৯ অক্টোবর প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন (মামলা নং–৭৩৯/২০২৫)।

অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ রুস্তম আলী বলেন, “চাকরি প্রার্থীর সঙ্গে আমার দেখা হয়নি।”

জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান, অধ্যক্ষের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। তিনি বলেন, “নতুন ডিসির সঙ্গে কথা বলে তদন্ত কমিটি গঠন করা হবে।”

বাদীপক্ষের আইনজীবী জানান, বিবাদীরা সাত দিনের মধ্যে জবাব না দেওয়ায় আদালত সংশ্লিষ্ট পদে নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছেন। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে ১৬ নভেম্বর দায়িত্ব হস্তান্তরের পর সাবেক ডিসি হোসনা আফরোজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সরকারি কৌঁসুলি (জিপি) শফিকুল ইসলাম টুকু জানান, ডিসির ব্যক্তিগত নামে মামলা হয়নি; দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা প্রায়ই হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ