শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বগুড়ায় গ্রামীণ ব্যাংক উপ-শাখার গেটে ককটেল! উদ্ধার করলো পুলিশ

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ধুনট থানার ওসি সাইদুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন চলাকালে অজ্ঞাত দুর্বৃত্তরা এক নারীকে গ্রাহক সেজে ব্যাংকের গেটের দক্ষিণ পাশে ককটেলগুলো রেখে যেতে দেখেন। পরে মঙ্গলবার সকালে শাখা ব্যবস্থাপক বিষয়টি নজরে এনে থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল আলম বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে এলাকায় টহল জোরদার করেছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ