শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

মুরগি চুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: হত্যার পাল্টা হত্যা—৯ দিন পর প্রাণ গেল স্কুলছাত্র স্বাধীনেরও

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে শুরু হওয়া তুচ্ছ বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী দ্বন্দ্বে রূপ নিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে নয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেলেন স্কুল শিক্ষার্থী স্বাধীন ইসলাম (১৭)। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এর আগে একই বিরোধের জেরে গত ৯ নভেম্বর সন্ধ্যায় প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হন কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম ভুট্টো (৫০)। এক বিরোধে দুজনের প্রাণহানিতে পুরো এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী দুর্গাহাটার কৃত্তুনীয়া গ্রামে চলতি বছরের মে মাসে ৪২টি মুরগি চুরি নিয়ে স্বাধীনদের সঙ্গে স্থানীয় খামার মালিক জহুরুল ও খায়রুলদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুরুর তর্ক-বিতর্ক পরবর্তীতে মামলা-মোকদ্দমায় গড়ায়। দুই পক্ষের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়।

সম্প্রতি এই বিরোধের জের ধরে স্বাধীন ও তাঁর সহযোগীরা খামার মালিক খায়রুল ও তাঁর দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করেন।

ঘটনার ধারাবাহিকতায় ৯ নভেম্বর খায়রুলপক্ষ স্বাধীনকে কুপিয়ে গুরুতর আহত করে।

আর সেদিনই সন্ধ্যায়, রামচন্দ্রপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খায়রুলদের মামাতো ভাই তরিকুল ইসলাম ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে স্বাধীনপক্ষের লোকজন।

স্বাধীনও এই হামলার পর থেকে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। নয়দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হলো।

তরিকুল ইসলাম ভুট্টো হত্যা মামলার এজাহারনামীয় স্বাধীনপক্ষের কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ আরও কিছু আসামী পলাতক রয়েছেন বলছেন পুলিশ।

নিহত স্বাধীনের পরিবারের দাবি—“মুরগি চুরির ঘটনা আসল কারণ নয়, জমিজমা বিরোধ থেকেই হামলা–পাল্টা হামলা শুরু।”

অন্যদিকে প্রতিপক্ষের দাবি—“মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়েছিল।”

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, নিহত স্বাধীন ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাগুলোর তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্যঃ এই সংবাদ প্রকাশ হওয়া পর্যন্ত গাবতলী মডেল থানায় স্বাধীন হত্যার কোন লিখিত অভিযোগ বা মামলা হয় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ