শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

পঞ্চগড়ে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

পঞ্চগড় প্রতিনিধি / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৯ জন নেতা-কর্মী।

শনিবার (২০ সেপ্টেম্বর ) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে একটি উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারীরা হলেন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি নুর মোহাম্মদ ও সাধারন সম্পাদক মোঃ সামসুল আলম, একই ওয়ার্ডের বিএনপি কর্মী মোঃ সাহেব আলী, মোঃ কোরবান আলী, মোঃ হুমায়ুন কবীর, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ সুলতান আলী, মোঃ মনির হোসেন, মোঃ আব্দুল মালেক।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোদা উপজেলা আমির মাওলানা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী

মোঃ সফিউল্লাহ সুফি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল করিম, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা এম আবু সাঈদ, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা আশরাফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেন এবং তারবিয়াত সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন প্রমুখ‌।

জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বিএনপি নেতা নূর মোহাম্মদ বলেন, আমি জিয়াউর রহমানের আম থেকে বিএনপি করি। দীর্ঘ দিন থেকে দলের সাথে ছিলাম।এর আগে ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলাম। নতুন ৭১ সদস্য কমিটির এক নাম্বার কার্যকরী সদস্যের দায়িত্ব দেয়া হয়। জামায়াতে ইসলামীর কার্যক্রম ভালো লাগছে তাই জামায়াতে যোগ দিয়েছি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোদা উপজেলা জামায়াতের আমির জাহিদুর রহমান বলেন, কিছুদিন আগে তারা জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। শনিবার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মোট ৯ জন বিএনপির নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমরা তাদের সাদরে গ্রহণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ