শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহবান

বগুড়া প্রতিনিধিঃ / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে “বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন” নামের একটি সংগঠনের ব্যানারে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদনের বিরুদ্ধে সাংবাদিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে।

রবিবার এক যৌথ বিবৃতিতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফ, বগুড়া স্পোর্টস রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও সাধারণ সম্পাদক এইচ আলিম এবং বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আজিজুল হাকিম রুমন ও সাধারণ সম্পাদক শাহ আলম শেখ মুক্তার স্বাক্ষর করেন।

বিবৃতিতে তারা জানান, গত ১৫ আগস্ট মেলার অবকাঠামো নির্মাণের উদ্বোধনের মাধ্যমে বিষয়টি প্রকাশ পায়। কিন্তু মেলার অনুমোদনের ক্ষেত্রে সাংবাদিকদের বৃহৎ সংগঠন বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নকে পাশ কাটানো হয়েছে। এতে তারা গভীর ক্ষোভ ও নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, স্থানীয় প্রশাসন সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই মেলার অনুমোদন দিয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনকে নিতে হবে।

তারা অবিলম্বে মেলার অনুমোদন বাতিল ও অবকাঠামো নির্মাণ কাজ বন্ধের দাবি জানান। অন্যথায় যৌথভাবে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ