শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা, জব্দকৃত মাছ শিশু সদনে বিতরণ

- দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পৌর সদরের দেবীগঞ্জ বাজারের মৎস্য আড়তে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান।

অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাপস রায় নামে এক মৎস্য ব্যবসায়ীকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারা অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ দেবীগঞ্জ শিশু সদন এবং আলহেরা এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ