শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংক শুধু চট্রগ্রামের পটিয়ার নয়, ইসলামী ব্যাংক পুরো বাংলাদেশের 

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ- এই দুই সংগঠনের পৃথক ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান ও রুহুল আমিন। বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষে বক্তব্য দেন ওয়াসিস আলম, মো. রুমন ইসলাম ও বাপ্পী আহসান রাব্বী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে অবৈধভাবে চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি এসেছেন শুধুমাত্র পটিয়া উপজেলা থেকে। ইসলামী ব্যাংক শুধু চট্রগ্রামের পটিয়ার নয়, ইসলামী ব্যাংক পুরো বাংলাদেশের। দেশের ৬৩ জেলার প্রার্থীদের উপেক্ষা করে এক জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, এসব নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, পেশাগত সেবায় অদক্ষ এবং আঞ্চলিক ভাষায় কথা বলায় যোগাযোগে সমস্যা সৃষ্টি হচ্ছে। তারা সতর্ক করে বলেন, এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে যোগ্য ও মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ