শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে গাজীপুরের ইমাম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণের প্রতিবাদে ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ) জুমার নামাজ শেষে দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে দেবীগঞ্জ উপজেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে শেষ হয়। এতে পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা অংশ নেন।

পরে বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দেবীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু মুসা আশআরী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুসলিম উদ্দিন এবং দেবীগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহিনুর ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসকন নামের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। গাজীপুরের ইমাম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ ঘটনা তারই অংশ। ধর্মীয় ছদ্মবেশে সংগঠনটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে; কিন্তু কেউ যদি ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তা কখনো সহ্য করা হবে না।

বক্তারা অবিলম্বে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ও গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ