শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর আসনভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর আসনভিত্তিক নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪ টায় দেবীগঞ্জ পৌরসভার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল বাশার বসুনিয়ার সভাপতিত্বে কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মোঃ আব্দুর রশিদ, পঞ্চগড়- ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির মাওলানা ইকবাল হোসেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল্লাহ সুফি, পঞ্চগড় জেলা জামায়াতের মিডিয়া ও আইটি সম্পাদক শহীদ আর ইসলাম, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, বোদা উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহিদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও অন্যায়ের স্থান থাকবে না। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম এই আদর্শে বিশ্বাসী প্রত্যেক দায়িত্বশীলকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

মাওলানা হালিম বলেন, নির্বাচন কেবল ক্ষমতা অর্জনের উপায় নয়, বরং এটি দায়িত্ব ও আমানত। ইসলামি মূল্যবোধের আলোকে যদি আমরা কাজ করি, তাহলে সমাজে ন্যায় ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। নির্বাচনী দায়িত্বশীলরা মাঠপর্যায়ে কাজ করে মানুষের আস্থা অর্জন করবেন এটিই আমাদের মূল লক্ষ্য।

কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা, ভোটার যোগাযোগ, নীতি-নৈতিকতা ও গণসংযোগ কৌশলসহ নানা বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা, গণসংযোগে ভদ্রতা ও জনগণের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

কর্মশালায় দেবীগঞ্জ ও বোদা উপজেলার বিভিন্ন ইউনিটের আমির, সেক্রেটারি ও নির্বাচনী দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ