শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগ দিলেন হিন্দু পুরোহিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগ দিয়েছেন তাপস মোহন চক্রবর্তী নামে এক হিন্দু পুরোহিত প্রশিক্ষক ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ এলাকায় ইউনিয়ন জামায়াতের এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগদান করেন।

সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী তাপস মোহন চক্রবর্তী উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের কিতনিয়া পাড়া এলাকার পরপূর্ণ ঠাকুরের ছেলে। তিনি পঞ্চগড় জেলা পুরোহিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল্লাহ সুফি।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ লুৎফর রহমান, দন্ডপাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ।

জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগদানের বিষয়ে তাপস মোহন চক্রবর্তী বলেন, আমি লক্ষ্য করেছি এরা আসলে ন্যায়বান, এরা কোন দূর্নীতির সাথে জড়িত না। সারাজীবন তো অন্য দলগুলোতে ভোট দিয়ে দেখলাম। কী পেলাম আর কী পেলাম না তো দেখলাম। এবার না হয় জামায়াতে ইসলামীকে সুযোগ দিয়ে দেখি, তারা আমাদের দেশের জন্য কী করতে পারে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ লুৎফর রহমান বলেন, পুরোহিত তাপস মোহন চক্রবর্তী বেশ কিছু দিন আগে জামায়াতে ইসলামীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার দন্ডপাল ইউনিয়নের একটি উঠান বৈঠকে সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ