শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

৫৩ বছর যারা শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি: ফয়জুল করীম 

মো. লুৎফর রহমান. হিলি (দিনাজপুর) / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

৫৩ বছরে যারা শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটায়নি বরং যাদেরকে ভোট দিয়েছেন তারা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে। গেলো ১৬ বছরে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।

আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় বন্দরের চারমাথা মোড়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,গণহত্যার বিচার,জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে পথসভায় যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন,সালমান এফ রহমান শেয়ার বাজার থেকে ৫৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। যারা ভালো অবস্থানে থাকার কথা তারা দলের কারনে হত্যা হচ্ছে দেশে আজ হাজারো মানুষ হত্যা হচ্ছে, মা-বোন ধর্ষিত হচ্ছে কারন ৫৩ বছর যারা শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। আমি দেশের মানুষদের বলবো ওদেরকে আপনারা বারবার পরীক্ষা করেছেন এবার ইসলামি দলকে ক্ষমতায় এনে দেখেন। ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশ পরিবেশ হয়ে যাবে এতে নিজের থেকে মানুষ পরিবর্তন হয়ে যাবে।

হাকিমপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. নূর আলম সিদ্দিক, দিনাজপুর দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,দিনাজপুর দক্ষিণ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এমদাদুল হক,হাকিমপুর উপজেলা যুব ইসলামী আন্দোলনের সভাপতি মোকছেদুল ইসলাম সহ আরো অনেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ