শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

২০২৬ সালে ২ ধাপে ইজতেমার তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

এক পর্বের দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ করে ২০২৬ সালে পৃথকভাবে দুই ধাপে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে শুরায়ি নেজাম বা জুবায়ের পন্থীরা।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় আখেরি মোনাজাতের পর তারা এই তারিখ ঘোষণা করেন। শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বলেন, ‘টঙ্গীতে ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হয়েছে। শুরায়ি নেজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ২০২৬ সালে টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপ ২-৩-৪ জানুয়ারি ও দ্বিতীয় ধাপ ৯-১০-১১ জানুয়ারি।’ শুরায়ি নেজামের অধীনে গত রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ২৪ মিনিটের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। গত সোমবার (৩ ফেব্রুয়ারি দ্বিতীয়) ধাপ শুরু হয়ে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ১৭ মিনিটের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় দ্বিতীয় ধাপ তথা প্রথম পর্ব।

জানা যায়, আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ