শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন

বার্তা প্রতিবেদক / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬


রংপুরে ইন্টার্ণ চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সুরক্ষা প্রদানসহ ৬ দফা দাবীতে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন, ইন্টার্ণ ডক্টরস সোসাইটি রংপুর মেডিকেল কলেজের সভাপতি সাদমান মির মিরাজ, সাধারণ সম্পাদক নাঈম
শাহরিয়ার, কোষাধ্যক্ষ আবু বক্করসহ অন্যরা।
কর্মসূচীতে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসকরা ২৪ ঘন্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। অথচ তাদের যে ভাতা প্রদান করা হচ্ছে, তা বর্তমান উর্ধ্বগতির বাজারের সাথে সামঞ্জ্যপূর্ণ না। ফলে পরিবারকে আর্থিক সহযোগিতা করা কিংবা সংসার চালাতে ইন্টার্ণদের হিমশিম খেতে হচ্ছে। তাই ইন্টার্ণদের ৩০ হাজার টাকা এবং এফপিসিএস ট্রেইনিদের ৫০ হাজার টাকা ভাতা প্রদানের দাবী জানানো হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে প্রায়ই বিনাকারণে চিকিৎসকদের হামলার শিকার হতে হচ্ছে। তাই হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।
রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ণ ডক্টরস সোসাইটি সভাপতি সাদমান মির মিরাজ বলেন, বর্তমান সরকারের ফার্স্ট লেডি একজন চিকিৎসক। তাই সরকার প্রধান চিকিৎসকদের মূল্যায়ন করবেন প্রত্যাশা করছি। আজ ঢাকাস্থ মেডিকেল কলেজগুলোর ইন্টার্ণ চিকিৎসকদের সাথে স্বাস্থ্যমন্ত্রী আলোচনায় বসবেন। সেখানে ফলপ্রসূ আলোচনা হলে আমরা কর্মবিরতি তুলে নেব।
তিনি বলেন, রংপুর বিভাগের ৮ জেলা থেকে রোগীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসে। আমরা চাই না আমাদের কোন কর্মসূচীর কারণে তারা ভোগান্তিতে পড়ুক। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচী চলবে। তবে জরুরী সেবা চালু রাখা হয়েছে। আমাদের ৬ দফা দাবী না মানলে আগামীকাল থেকে কলেজের ৫১ থেকে ৫৫ ব্যাচের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ইন্টার্ণরা ধর্মঘটে গেলেও হাসপাতালের অন্য চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের সেবা দেয়া হচ্ছে। ইন্টার্ণরা তাদের দাবীর প্রেক্ষিতে আমাকে একটি স্বারকলিপি দিয়েছিল। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে। ### ০৮-০৬-২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ