শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পবিত্র ও মহিমান্বিত মাস রমজানের জন্য অপেক্ষা করেন বিশ্বের কোটি কোটি মানুষ। ব্যতিক্রম নয় ২০২৬ সালও। এ মাসটি ইবাদত, আল্লাহর সান্নিধ্য অর্জন, পারিবারিক বন্ধন এবং মানুষের মধ্যে ভালোবাসা সৌহায্য ছড়ানোয় কাজে লাগানো হয়।

সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে— জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি। আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাংংলাদেশে ১৮ তারিখ থেকে শুরু হতে পারে মাহে রমজান।

তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া হবে। আরবি মাস শাবানের ২৯তম দিন রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়।

প্রত্যেক দেশের চাঁদ দেখা কর্তৃপক্ষ অথবা ধর্ম বিষয়ক সংস্থা রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে থাকে।

চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। এ কারণে প্রতিটি মাসই নতুন অর্ধচন্দ্র দেখে শুরু ও শেষ হয়।

যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে ছোট হয় এ কারণে ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতিবছর আরবি মাসগুলো ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। এরফলে মুসল্লিরা শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত বা বসন্ত— সব ঋতুতেই পবিত্র রমজানের ছোঁয়া পাওয়ার সুযোগ পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ